গ্যাস সংকটে জনভোগান্তি: সড়কে গাড়ির দীর্ঘ লাইন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সিলেটের অর্ধশতাধিক ফিলিং স্টেশনের মালিকরা বিপাকে

গ্যাস সংকটে জনভোগান্তি: সড়কে গাড়ির দীর্ঘ লাইন

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ১০:১২:১৮ পূর্বাহ্ন

গ্যাস সংকটে জনভোগান্তি: সড়কে গাড়ির দীর্ঘ লাইন

ছবি : সংগৃহীত


গ্যাসর সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সিলেটের সাধারণ মানুষ একদিকে গ্যাসের কারণে যেমন গাড়ি চালকরা পড়েছেন অনিশ্চয়তায় তেমনি সাধারণ মানুষেরও ভোগান্তি বেড়েছে। গ্যাস সংকটেরফলে বন্ধ হয়ে গেছে অনেক পাম্প। আর গ্যাস নিতে গিয়ে সড়কে দীর্ঘ জট তৈরী করছেন গাড়ি চালক ও মালিকরা । সিলেটের অর্ধশতাধিক ফিলিং স্টেশন আর পেট্রোল পাম্পের মালিকরাও পড়েছে বিপাকে ।

সংশ্লিষ্টদের সঙ্গে আলাপকালে জানা গেছে, মাসের শেষদিকে সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংকট তীব্র হয়। এই অবস্থা চলছে প্রায় এক যুগের বেশি সময় ধরে । এ কারণে মাসের শেষদিকে এলেই ফিলিং স্টেশনগুলোতে অরাজক অবস্থা দেখা দেয়। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও গ্যাস পান না পরিবহন চালকরা । সিএনজি ফিলিং স্টেশনের মালিকরা জানিয়েছেন, লোড না বাড়ানোর কারণে মাসের শেষ ১০ দিন সিলেটের পাম্প মালিকরা চাহিদামতো গ্যাস সরবরাহ করতে পারেন না।

এ নিয়ে তারা বার বার গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের কাছে লিখিত ও মৌখিক আবেদন জানালেও কোনো কাজ হয়নি। বরং দিন দিন সংকট আরও তীব্র হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সিএনজি ফিলিং স্টেশনের মালিকরা কঠোর আন্দোলনের চিন্ড়া-ভাবনা করছেন। মালিকরা জানিয়েছেন, ২০০৭ সাল থেকে সিলেটে সিএনজি ফিলিং স্টেশন থেকে পরিবহনে গ্যাস সরবরাহ করা হয়। বর্তমানে সিলেট বিভাগে রয়েছে ৫৬টি ফিলিং স্টেশন। গত এক দশক ধরে নতুন কোনো পাম্পের অনুমোদন দেয়া হচ্ছে না।

অন্যদিকে ২০০৭ সালের তুলনায় বর্তমানে সড়কে গাড়ি বেড়েছে চারগুণ। অথচ ২০০৭ সালের দেয়া লোড দিয়েই গ্যাস সরবরাহ করতে হচ্ছে। এ কারণে ফিলিং স্টেশনের মালিকরা প্রতি মাসের শেষ ১০ দিন গ্যাস সংকটে পড়েন। তারা জানিয়েছেন, বিক্রয়কারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ প্রতি ফিলিং স্টেশনের মালিকদের জন্য লোড নির্ধারণ করে দিয়েছে। এর বাইরে যেসব পাম্প গ্যাস বিক্রি করেন তাদের জরিমানার মুখে পড়তে হয়।

সরেজমিন দেখা যায়, সিলেট নগরীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ গাড়ির লাইন । গতকাল সোমবার নগরীর ইউসুফ আলী সিএনজি ফিলিংস্টেশন, আর রহমান ফিলিং স্টেশন, আল জালালা ফিলিং স্টেশন, কুশিয়ারা ফিলিং স্টেশন বন্ধ থাকার কারণে গ্যাসে তীব্র সংকট দেখা দেয়। যে কয়েকটা সিএনজি ফিলিং স্টেশন খোলা রয়েছে সেখানে দেখা গেছে প্রায় ১ কিলোমিটার জুড়ে গাড়ীর দীর্ঘ লাইন ফলে সিলেট নগর জুড়ে সৃষ্টি হয়

দীর্ঘ যানজটের । এছাড়াও গত রোববার থেকে সিলেট বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। রোববার বন্ধ ছিল, সিলেট নগরীর আম্বরখানা স্টেশন। কয়েকজন সিএনজি (অটোরিক্সা চালক) কয়েকজন জানান, প্রতিমাসের শেষ দিকে এসে সিলেটে গ্যাসে সংকট দেখা দেয়। যার ফলে আমরা গাড়ীর চালকসহ যাত্রীরা চরম দুর্ভোগে পড়তে হয়। ঘন্টার ঘন্টা দাড়িয়ে গ্যাস নিতে হয়। রোজগারের সময় চলে যা, আমাদের মালিকের ইনকাম দিতে হিমশীম খেতে হচ্ছে। আমাদের পরিবার চালাতে খুব কষ্ট হচ্ছে। বর্তমান সরকারের কাছে আমাদের দাবী সিলেটে যেন গ্যাস সংকটের সমাধান করেন। কারণ এ অবস্থা চলতে থাকলে যানজটও বাড়তে থাকবে নগরে ।

 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী