সিলেটে টাকা না পেয়ে ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সিলেটে টাকা না পেয়ে ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ৩০/১০/২০২৪ ০১:০৫:০৫ পূর্বাহ্ন

সিলেটে টাকা না পেয়ে ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা

ছবি: নিজস্ব


সিলেটের শিবগঞ্জে ন্যাশনাল ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় বিক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। ফলে অবরুদ্ধ হয়ে পড়েন ব্যাংক কর্মকর্তারা। আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে শিবগঞ্জের ন্যাশনাল ব্যাংকের একটি শাখায় এঘটনা ঘটে। 

জানাযায়, বুধবার সকালে গ্রাহকরা ব্যাংকে টাকা তুলতে গেলে কর্মকর্তারা জানান, ব্যাংকে টাকা নেই। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে গ্রাহকরা ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দেন। 

স্থানীয়দের অভিযোগ, তারা প্রয়োজনীয় পরিমাণ টাকা তুলতে পারছেন না। ব্যাংক থেকে মাত্র তিন হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও টাকা না পেয়ে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের।

উল্লেখ্য এই নিউজটি লিখা পর্যন্ত তালাবদ্ধ রয়েছেন ব্যাংক কর্মকর্তারা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী