জৈন্তাপুরে পাথরের নিচে মিলল ১৮৪ বস্তা চিনি, আ ট ক ২
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পাথরের নিচে মিলল ১৮৪ বস্তা চিনি, আ ট ক ২

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৪ ০১:২০:৫৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পাথরের নিচে মিলল ১৮৪ বস্তা চিনি, আ ট ক ২

ছবি নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে পাথর বোঝাই একটি ট্রাক থেকে ১৮৪ বস্তা ভারতীয় চিনি আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

আটক হওয়া দুই ব্যক্তি হলেন- নওগাঁ সদরের চক মহাদেব গ্রামের মোস্তাক আলি মোল্লার ছেলে মো. রকি বাবু (২৬) ও মান্দা উপজেলার শাহা পাড়া গ্রামের মো. সাব্বির হোসেন (১৯)। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা কদমখাল এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে রাত সোয়া ১টায় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স পাথর বোঝাই একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২৪-৭৩৭৯) তল্লাশি চালায়। এ সময় পাথরের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১৮৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, আটককৃত চিনির বাজারমূল্য প্রায় ৩১ লক্ষ ১৪ হাজার টাকার সমপরিমাণ। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান চিনি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে আটক দুইজন ও পলাতক একজনসহ মোট তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে। আটক দুইজনকে বুধবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী