গোয়াইনঘাটে কৃষির সমৃদ্ধিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে কৃষির সমৃদ্ধিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩০/১০/২০২৪ ০৪:২০:৪৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে কৃষির সমৃদ্ধিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ

ছবি: নিজস্ব


ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় কৃষিতে কৃষককে নির্ভরশীল ও কৃষির সমৃদ্ধিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার গঠিত ২৫টি কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনিক ভবনের সামনে ২৫টি কৃষক গ্রুপের মাঝে ১ সেট করে ২৫ সেট এলএলপি পাম্প সেট বিতরণ করা হয়।

কৃষি যন্ত্রপাতি বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।

এ সময় উপজেলা কৃষি অফিসের উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়সহ ২৫টি কৃষক গ্রুপের সভাপতি, সম্পাদক, ক্যাশিয়ার ও সংশ্লিষ্ট উপসহকারি কৃষি কর্মকর্তারা এবং  কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ওয়ার্ড ভিত্তিক ১টি করে মোট ১০৮টি ফ্রিপ প্রজেক্ট রয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ২৫টি এলএলপি পাম্প সেট

ওই গ্রুপগুলোর সভাপতি, সম্পাদক ও ক্যাশিয়ার তিনজনের উপস্থিতিতে ৩০০টাকার নন জুডিশিয়াল স্টাম্পে চুক্তি পত্রের মাধ্যমে বিতরণ সম্পন্ন হয়।

একই সাথে ১৫টি গার্ডেন টিলার অন্যান্য গ্রুপের মধ্যে বিতরণ করা হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী