ওসমানীনগরে সাড়ে ১১লক্ষ টাকার ভারতীয় চিনিসহ গ্রে ফ তা র-৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

ওসমানীনগরে সাড়ে ১১লক্ষ টাকার ভারতীয় চিনিসহ গ্রে ফ তা র-৩

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ৩০/১০/২০২৪ ০৮:৪১:১৯ পূর্বাহ্ন

ওসমানীনগরে সাড়ে ১১লক্ষ টাকার ভারতীয় চিনিসহ গ্রে ফ তা র-৩

ছবি: নিজস্ব


ওসমানীনগরে প্রায় সাড়ে ১১লক্ষ টাকা মূল্যের ১শ ৯৮বস্তা ভারতীয় অবৈধ চিনি পাচারকালে চিনিসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের বালাগঞ্জ উপজেলার আতাসন গ্রামের তেরাব আলীর ছেলে তারেক মিয়া (২৩),  এয়ারপোর্ট থানার ধোপাগুল গ্রামের আব্দুল বারিক কলমদর আলীর ছেলে জুবায়ের আহমদ (২৪) ও দক্ষিণ সুরমা উপজেলার কদমতলি গ্রামের রফিক মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৩)। ২৯ অক্টোবর দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সিলেট ঢাকা মহাসড়কের ইলাশপুর নামক স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (নং-১৬) দায়ের করা হয়েছে। আটককৃতরা জব্দকৃত চিনির মালিক জৈন্তাপুর থানার হরিপুর গ্রামের ছৈফ উল্লাহ’র ছেলে বেলাল আহমদ (৪৮) বলে স্বীকার করলে তাকেসহ অজ্ঞাত আরো ৪/৫জনকে মামলার আসামি করা হয়েছে।

জানা যায়, মহাসড়কের ইলাশপুর নামক স্থানে ওসমানীনগর থানার এস আই ওবায়দুল্লাহ’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকবর্তি (ট্রাক নং ঢাকা মেট্রো ট-২২-৯১৩৫) চিনিসহ তাদের গ্রেফতার করে । ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী