ছবি : সংগৃহীত
সিলেটে নিয়ন্ত্রণে থাকছে না সবজি, মাছ, মাংস ও অন্যান্য নিত্যপণের বাজার। পরিস্থিতির অজুহাতে ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন বিক্রেতারা। আজ বুধবার সিলেটের আম্বরখানা এলাকায় মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দাম রাখা এবং ক্রয় রশিদ না দেখাতে পারায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করে বাজার মনিটরিং টাস্কফোর্স। এছাড়া সবজির বাজারে মিষ্টিকুমড়া কেজি দরে বিক্রি করার দায়ে এক সবজি বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।
সিলেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থেরর নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন কৃষি বিপণন ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিলেট নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রায় সবজির দাম চড়া। এক বাজার থেকে আরেক বাজারে দামের তারতম্যও অনেক। নিত্যপণ্যের বাজার লাগামহীন হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তবে বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, নিত্যপণ্যের অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে সবজি, মাছ, মাংসসহ সব বাজারে এই অভিযান অব্যাহত থাকবে।
ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, আম্বরখানাসহ তার আশপাশের বাজারে ছয়টি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দাম রাখা এবং ক্রয় রশিদ না দেখাতে পারায় মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পিস হিসেবে কিনে কেজি হিসেবে বিক্রি ও অতিরিক্ত দাম রাখার কারণে এক সবজি বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তাবার্তা / রহমান




