গোয়াইনঘাটে জরায়ুমুখের টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে জরায়ুমুখের টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩১/১০/২০২৪ ০৪:৪৩:৪৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে জরায়ুমুখের টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন

ছবি নিজস্ব


জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন (চূড়ান্ত পর্যায়) শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সেই ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে টিকা গ্রহণে উৎসাহিতকরণ ও টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় প্রধান ও সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলায় মোট ২০ হাজার ১৪৬ জন কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকা প্রদান করা হবে। এর মধ্যে স্কুল ও মাদ্রাসা পর্যায়ে পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত ১৮ হাজার ৭৩৪ জন ও যারা লেখাপড়া করে না তাদের বাড়িতে গিয়ে ১০-১৪ বছর বয়সী মেয়েদেরকে কমিউনিটি পর্যায়ে ১৪১২ জনকে টিকা দেওয়া হবে। গতকাল বুধবার পর্যন্ত টিকা প্রদান করা হয়েছে ৬২৫১ জনকে। এছাড়া প্রথম দুই সপ্তাহ স্কুল ও মাদ্রাসা পর্যায়ে এবং দ্বিতীয় দুই সপ্তাহ বাড়িতে বাড়িতে গিয়ে কমিউনিটি পর্যায়ে টিকাদান কর্মসূচি চলবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিলেট ডিভিশনাল কো-অর্ডিনেটর ডা. সুফি মো. খালিদ বিন লুৎফুর ও গোয়াইনঘাট উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা বলেন, টিকা গ্রহণ করে পাঁচ থেকে ছয়জন কিছুটা অসুস্থ হয়েছিল। প্রাথমিক চিকিৎসায় তারা সেরে উঠেছে। তবে ২-৩ জন অন্য কারণে অসুস্থ হয়েছে। টিকাদান কর্মসূচির টার্গেট ফিলাপ করতে আমাদের সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় প্রধান ও সিলেট ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের টিকা উন্নতমানের বেলজিয়াম (জিএসকে) কোম্পানির, যেখানে পার্শ্বপ্রতিক্রিয়ার তেমন একটা সম্ভাবনা নেই। টিকা গ্রহণের পর শরীরে ব্যথা ও হালকা জ্বর হতে পারে। প্রাথমিক চিকিৎসায় সেটা সেরে যাবে। এখানে ভয়ের কোনো কারণ নেই। অনেকে ভয়ের কারণে টিকা নিতে অনিহা প্রকাশ করছেন। টিকা গ্রহণে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে। কোনো প্রকার গুজব ছড়ানো যাবে না।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী