সিলেটে বিদ্যুতের প্রি-পেইড মিটার ও গ্রাহক হয়রানি বন্ধে মা নব বন্ধ ন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সিলেটে বিদ্যুতের প্রি-পেইড মিটার ও গ্রাহক হয়রানি বন্ধে মা নব বন্ধ ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৪ ০৬:৪২:০০ পূর্বাহ্ন

সিলেটে বিদ্যুতের প্রি-পেইড মিটার ও গ্রাহক হয়রানি বন্ধে মা নব বন্ধ ন

ছবি : সংগৃহীত


গ্রাহক হয়রানি বন্ধ করতে ও ডিজিটাল মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন সচেতন নাগরিকবৃন্দ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই বিদ্যুৎ অফিসের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা গ্রাহকদের সেবা না দিয়ে উল্টো লুটপাট শুরু করেছে। অযৌক্তিক বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন করে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে। আগে যেখানে এক মাসে ১ হাজার টাকা বিল আসত, বর্তমানে প্রি-পেইড মিটারে এখন বিল আসছে ১৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। এ অযৌক্তিক বিদ্যুতের বিল আসার ব্যাপারে বার বার বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও কোন সমাধান পাচ্ছেন না গ্রাহকরা।’

বক্তারা আরো বলেন, ‘বর্তমানে প্রি-পেইড মিটারে আগের মিটারের চেয়ে প্রায় আড়াইগুণ বেশি বিল নেওয়া হচ্ছে। এছাড়া মিটার ভাড়া আগের চেয়েও চারগুণ। বিদ্যুৎ লাইন বন্ধ থাকলেও মিটার থেকে টাকা কাটা হয়। তাছাড়া একাধিকবার কার্ড ক্রয়ের ঝামেলা পোহাতে হয় এবং হঠাৎ মিটার লক হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। অবিলম্বে এই অযৌক্তিক প্রি পেইড মিটার ও গ্রাহকদের হয়রানি বন্ধ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

কামরুল হাসান শাহীনের সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বী নুরুল ইসলাম, মাহতাব উদ্দিন, সাদিকুর রহমান সাদিক, মনা মিয়া, ইছন মিয়া, আফতাব আহমদ, আলী আহমদ ইদন, অনিল চন্দ্র দাস, সালেহ আহমদ, আব্দুল্লাহ শফী স্যায়িদ শাহেদ, শাহেদ আহমদ, বদরুল ইসলাম, হাবিবুর রহমান জুয়েল, জুবের আহমদ, সাইদুর রহমান আলেখ, বুলবুল মিয়া, জুনু মিয়া, মখলিছুর রহমান, রায়হান উদ্দিন রাজু, রুহেল উদ্দিন, টিপু, নাছির, সুজন, দেলওয়ার হোসেন, মনু মিয়া, জসিম মিয়া, কামাল আহমদ, দুলাল আহমদ, আমির হোসেন হাজারী প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী