সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মা লা মাল আ ট ক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মা লা মাল আ ট ক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩১/১০/২০২৪ ০৯:০৮:৩১ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মা লা মাল আ ট ক

ছবি: নিজস্ব


সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বুধ ও বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি ও পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ ও ৩১ অক্টোবর সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ২০৪ পিস, সানগ্লাস ১৮০০ পিস, নিভিয়া সফট ক্রিম ৬৩০ পিস, ৩১ কেজি সার্ফ এক্সেল, মদ ৯৬ বোতল, মোটরসাইকেল ৩টি, বাংলাদেশী রসুন ২২০০ কেজি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ১২টিসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৫ শত টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানের মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী