গোয়াইনঘাটে সীরাত সেমিনার ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে সীরাত সেমিনার ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩১/১০/২০২৪ ১০:২৪:০৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে সীরাত সেমিনার ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


দারুস সুন্নাহ পাঠাগার আয়োজিত আদর্শ সমাজ গঠনে সীরাত অধ্যয়নের ভূমিকা শীর্ষক সেমিনার ও সীরাত প্রতিযোগিতা-২৪ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১অক্টোবর)  বাদ জুহর আঙ্গারজুর আলিম মাদ্রাসার হলরুমে মুহাম্মদ মামুনুর রশিদ এর সভাপতিত্বে ও আসরার আহমদ শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঙ্গারজুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  মাওলানা হেলাল আহমদ। 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন  ক্বিরা'আতুল কুরআন পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা রুম্মান আহমদ চৌধুরী ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন  মাওলানা শামছুজ্জামান।

হাফিজ জুম্মান আহমদ এর তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক ছাত্র  জাহাঙ্গীর আলম,গোয়াইনঘাট উপজেলা তালামীযের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন। 

উল্লেখ্য রবিউল আউয়াল মাস উপলক্ষে আয়োজিত সীরাত প্রতিযোগিতার বিজয়ী প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা তালামীযের সহ প্রচার সম্পাদক ফখরুল ইসলাম, সদস্য মাহফুজ আহমদ, মাদ্রাসা শাখা তালামীযের সভাপতি রমজান,সহ সভাপতি হাফিজ জুনায়েদ,  সেক্রেটারি ইমরান,প্রচার সম্পাদক মারুফ আহমদ, সহ প্রচার সম্পাদক মুজাক্কির হোসেন, সিদ্দিকুর রহমান আদনান, সদস্য রোমন, মুহসিন প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী