জকিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অ ভিযা নে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

জকিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অ ভিযা নে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৪ ১১:১০:৪৭ পূর্বাহ্ন

জকিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অ ভিযা নে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : সংগৃহীত


সিলেটের জকিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলি বাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন জকিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা আফসানা তাসলিম। অভিযানে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার ৫০০ টাকা আর্থিক জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, বাজার মনিটরিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শাহগলি বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে জকিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা আফসানা তাসলিম বলেন, অনিয়ম পাওয়ায় ৬ প্রতিষ্ঠানিকে জরিমানা করা হয়েছে। এছাড়াও ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্যে খাদ্যদ্রব্য বিক্রি না করতে সতর্ক এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী