বিয়ানীবাজারে একদিনে তিন লা শ উ দ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে একদিনে তিন লা শ উ দ্ধার

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৪ ০৯:৫৪:৫৪ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে একদিনে তিন লা শ উ দ্ধার

প্রতীকী ছবি


সিলেটের বিয়ানীবাজারের প্রত্যন্ত পল্লী থেকে পৃথক তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনভর উপজেলার চারখাই, তিলপাড়া ও লাউতা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।

চারখাই ইউনিয়নের পইলগ্রাম থেকে নিশা বেগম (২৪) নামে এক নারীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়েছে। মাত্র ৭ মাস পূর্বে ওই নারীর বিয়ে হয়। তিনি শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী। বুধবার রাতের কোন এক সময়ে বাবার বাড়িতে ফাঁস দেয় সে।

লাউতা ইউনিয়নের জলঢুপ দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে জুবের আহমদ (৩৫) নামের আরেক যুবকের লাশ পাওয়া গেছে। তিনি সেখানকার বাসিন্দা আব্দুর রহিমের ছেলে।

সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় তিলপাড়া ইউনিয়নের পীরেরচক গ্রাম থেকে ১২/১৩ বছরের এক কিশোরী গলাস ফাঁস দেয়া লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কিশোরী ওই গ্রামের শামীম আহমদ নামে এক সিএনজি অটোরিকশা চালকের কন্যা।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা পৃথক ঘটনার তদন্ত করছি।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী