ছবি: নিজস্ব
নিত্য প্রয়োজনীয় দ্রব্য,সবজির বাজার,ডিম ও মাংসের দাম সহনীয় রাখতে ও জনগণের নাভিশ্বাস ঠেকাতে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়েছে।
৩১শে অক্টোবর(বৃহস্পতিবার) সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজারে এই মনিটরিং অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আলাউদ্দিন কাদের।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা লংঘনের অভিযোগে ২ টি মামলায় ৫০০০/- টাকা জরিমানা করা হয়। অপরিষ্কার পরিবেশে বেকারী পরিচালনা করায় এবং মুল্য ও মেয়াদ বিহীন পণ্য বিক্রি করায় ২টি প্রতিষ্ঠানকে দন্ড প্রদান করা হয়। এ সময় পুলিশসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / সুলতানা




