প্রবাসে থেকেও জুলাই বিপ্লবে মা ম লার আ সা মি ছাত্রদল নেতা মুন্না
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

প্রবাসে থেকেও জুলাই বিপ্লবে মা ম লার আ সা মি ছাত্রদল নেতা মুন্না

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১/১১/২০২৪ ১১:৫৩:০৪ পূর্বাহ্ন

প্রবাসে থেকেও জুলাই বিপ্লবে মা ম লার আ সা মি ছাত্রদল নেতা মুন্না

ছবি: নিজস্ব


সিলেটে ফিনল্যান্ড বিএনপি নেতাকে যুবলীগের সহ-সভাপতি পরিচয়ে বিস্ফোরক মামলায় আটক করা হয়। সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও ফিনল্যান্ড বিএনপি নেতা সাজ্জাদুর রহমান মুন্নাকে ফিনল্যান্ড যুবলীগের সহ-সভাপতি পরিচয়ে ও বিস্ফোরক মামলার আসামি দেখিয়ে প্রবাসী বিএনপির এই নেতাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। গত বুধবার রাত ১১টায় তাকে আটক করা হয়। 

ফিনল্যান্ড বিএনপি নেতা সাজ্জাদুর রহমান মুন্না গত ২৩ সেপ্টেম্বর ফিনল্যান্ড থেকে দেশে আসেন। এর আগে তিনি ফিনল্যান্ডে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে করা আনিত সকল অভিযোগ এবং ৪ আগস্ট চারাদিঘীরপাড় এলাকায় গুলি-বোমা নিয়ে হামলার অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন সাজ্জাদুর রহমান মুন্নার পরিবার। 

ফিনল্যান্ড বিএনপি নেতা মুন্নার পরিবার অবিলম্বে সাজানো ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ প্রতিবেশি ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সৈয়দ এ কে এম নজরুল ইসলামের সাথে বাসার রাস্থা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলে আসছিল। পরিবারের দাবি  ষড়যন্ত্রমূলক ভাবে তাকে এই মামলায় জড়িয়ে গ্রেফতার করানো হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী