সিলেট ও সুনামগঞ্জে প্রায় দুই কোটি টাকার চো রা ই পণ্য আ ট ক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে প্রায় দুই কোটি টাকার চো রা ই পণ্য আ ট ক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১/১১/২০২৪ ০৩:২০:১৪ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে প্রায় দুই কোটি টাকার চো রা ই পণ্য আ ট ক


সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি ও পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করা হয়।

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭৯৮ পিস ভারতীয় শাড়ি, ১২১ পিস কাশ্মীরি শাল, ৮১ পিস থ্রি পিস, ৪৫৬ পিস কসমেটিকস সামগ্রী, ২৫৪.৪০ মিটার মখমল সোফার কভার এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ২টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করে। এগুলোর আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৬ লক্ষ ৮০ হাজার ২৮০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানীর মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানীর মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী