সিলেটে যুব দিবসে খাল পরিস্কার করল সিসিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

সিলেটে যুব দিবসে খাল পরিস্কার করল সিসিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৪ ০৬:০৭:৩৬ পূর্বাহ্ন

সিলেটে যুব দিবসে খাল পরিস্কার করল সিসিক

ছবি : সংগৃহীত


‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। দিসবটি উপলক্ষে মহানগরীর একটি খাল পরিস্কার করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।দুপুরে দক্ষিণ সুরমার পিরোজপুর কালভার্ট সংলগ্ন জৈন্তা খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে সিসিক।

এরআগে শুক্রবার সকালে সাড়ে ১০টায় মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের সিলেট কার্যালয়ে সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, যুব র‌্যালি ও খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়। সভা, যুব সমাবেশ যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ কোর্স উদ্বোধন, প্রশিক্ষণ সনদ, উপকরণ ও যুব পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি। সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী