স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে সন্ধানীর সপ্তাহব্যাপী কর্মসূচি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে সন্ধানীর সপ্তাহব্যাপী কর্মসূচি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৪ ০৬:৩৭:৫৩ পূর্বাহ্ন

স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে সন্ধানীর সপ্তাহব্যাপী কর্মসূচি

ছবি : সংগৃহীত


জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে সিলেটে সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করেছে সন্ধানী সিলেট ওসমানী মেডিকেল কলেজ ইউনিট। বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে সন্ধানী ওসমানী মেডিকেল কলেজ শাখার সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়। শনিবার ২ নভেম্বর জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস। এবার দিবসের প্রতিপাদ্য- ‘এসো প্রাণের ছোঁয়ায় গড়ি রক্তের বন্ধন, চোখের জ্যোতি হয়ে উঠুক প্রাণের স্পন্দন’।

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, শনিবার কলেজ প্রাঙ্গণে র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান, সিলেট সিভিল সার্জন কর্তৃক আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ, ২-৬ নভেম্বর হাসপাতালের চক্ষু বহির্বিভাগে বিশেষ চক্ষুসেবা সপ্তাহ পালন, ৩ নভেম্বর সরকারি আলিয়া মাদরাসায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ও স্বেচ্ছায় রক্তদান, ৪ নভেম্বর ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালনা, ৫ নভেম্বর ভোলানন্দ নৈশ উচ্চবিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ৬ নভেম্বর আলোচনা সভা ও রক্তদাতা সম্মাননা প্রদান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি সিওমেকহা জোনের সাধারণ সম্পাদক ডা. জাবেদ মিনহাজ ছিদ্দিকী, সিওমেক ইউনিটের কেন্দ্রীয় প্রতিনিধি মো. জাকারিয়া হোসেন, সিওমেক ইউনিটের সভাপতি মো. মারুফ হাছান, সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন রাকিব ও সহসাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান নোমান।

মতবিনিময় সভায় বক্তারা জানান, বর্তমানে বাংলাদেশে মোট ৩৬টি মেডিকেল কলেজে সন্ধানীর ইউনিট চালু আছে। এটি মূলত মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়। সন্ধানীর নানা কার্যক্রমের বর্ণনা দিয়ে তারা জানান, সাধারণ মানুষের মধ্যে নিয়মিত স্বেচ্ছায় রক্তদান ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচির আয়োজন করা হয়। সন্ধানী অফিসে বিনিময়ের মাধ্যমে রক্ত সংগ্রহ করে থাকে। রোগীর কোনো সুস্থ আত্মীয় অন্য গ্রুপের এক ব্যাগ রক্ত দিলে এর বিনিময়ে রোগীকে তার চাহিদা অনুযায়ী গ্রুপের রক্ত সংগ্রহ করে দেওয়া হয়। গরিব ও অসহায় রোগীদের জন্য সন্ধানী থেকে রক্ত সংগ্রহ করে দেওয়া হয়। এছাড়া থ্যালাসেমিয়া রোগীদেরও বিনা শর্তে রক্ত দেওয়া হয়ে থাকে সন্ধানী।

কার্যক্রম সম্পর্কে সন্ধানী কর্মকর্তারা জানান, হাসপাতালে আগত যে সব রোগী টাকার অভাবে ওষুধ কিনতে পারেন না, তাদেরকে ড্রাগ ব্যাংক থেকে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। এছাড়া এই ড্রাগ ব্যাংকের অধীনে ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়, যার মাধ্যমে অনেক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে থাকে।

এছাড়াও মেধাবৃত্তি প্রদান, শীতবস্ত্র ও শীতার্তদের কম্বল বিতরণ, বন্যার্তদের সাহায্য, রোজায় ইফতারি বিতরণ, গরীব ও অসহায়দের মাঝে সামগ্রী বিতরণ, সচেতনতা বৃদ্ধির কার্যক্রমের কথাও উল্লেখ করেন তারা।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী