গোলাপগঞ্জে বিএনপি নেতার স্মরণে ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে বিএনপি নেতার স্মরণে ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৪ ০৮:১৫:৩৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে বিএনপি নেতার স্মরণে ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে বিএনপি নেতার স্মরণে ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সিলেট জেলা কৃষক দলের সাবেক সভাপতি ও শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এম আব্দুল মুছাব্বির এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, কানাডা প্রবাসী, প্রাক্তন ইউপি চেয়ারম্যান মিসবাহুল কাদির ফাহিমের রোগ মুক্তি কামনায় গোলাপগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আছর গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চৌমুহনী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওয়ারিস উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ-বিএনপি নেতা, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ডা. আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, জেলা বিএনপি'র উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরীর নার্জিস, পৌর বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল জলিল সেলিম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফারুক আল মাহমুদ, সদস্য সচিব জাহাঙ্গীর আহমদ চৌধুরী, আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক,ইউপি সদস্য আব্দুল গফফার কুটি, আমুড়া ইউনিয়ন বিএনপি নেতা মাহবুবুল হক লুলু, মনসুর আহমদ ,ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি নেতা আবুল বাশার রানীক, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন,যুগ্ম আহবায়ক লিপন আহমদ,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মুন্না, সাবেক ছাত্রনেতা কামাল আহমদ,জামাল আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী