বিশ্বনাথে চারিগ্রাম আঞ্চলিক শাখা তালামীযের মেধাবৃত্তির পুরস্কার বিতরণ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

বিশ্বনাথে চারিগ্রাম আঞ্চলিক শাখা তালামীযের মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৪ ০৯:২৮:৫৭ পূর্বাহ্ন

বিশ্বনাথে চারিগ্রাম আঞ্চলিক শাখা তালামীযের মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

ছবি: নিজস্ব


বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া চারিগ্রাম আঞ্চলিক শাখা বিশ্বনাথ সিলেট কর্তৃক আয়োজিত “এসো মুহাম্মদ সাঃ কে জানি”শিরোনামে মেধা  অন্বেষণ প্রতিযোগিতা২০২৪ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার ( ১ লা নভেম্বর) সন্ধ্যায় চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে চারিগ্রাম আঞ্চলিক শাখা তালামীযের সভাপতি ক্বারী আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভ উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা জমসের আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা তালামীযের সভাপতি শেখ রেদওয়ান হোসেন, প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ উত্তর উপজেলা শাখা তালামীযের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম নাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক  মাওলানা রুবেল আহমেদ,মনোহরপুর-পাঠাকইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার শামীম আহমেদ, আরব শাহ রঃ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা ফেরদৌসুর রহমান, খাজাঞ্চী পশ্চিম ইউনিয়ন শাখা তালামীযের সভাপতি  আহসান উদ্দিন,খাজাঞ্চী পূর্ব ইউনিয়ন শাখা তালামীযের সাধারণ সম্পাদক হাসান আহমদ, রাজাগঞ্জ বাজার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আব্দুল গাফফার লিমন।

চারিগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি ক্বারী আতিকুর রহমান বলেন, এ বছর আমরা ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ ক্যাটাগরিতে মোট ৩০ টি বৃত্তি দেয়া হয়েছে।আগামীতে এর আয়োজন যাতে বড় পরিসরে করতে পারি এজন্য সকলের সহযোগীতা কামনা করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী হাফিজ ক্বারী  আব্দুল হক, গনাইঘর মসজিদের ইমাম ও খতিব মাহমুদ ইয়াহইয়া,হামদরচক মসজিদের ইমাম ও খতিব আবুল হাসনাত, এলাকার মুরব্বি হাজী আরশ আলী, শফিকুর রহমান,তোতা মিয়া,লাল মিয়া, আবু মিয়া, আলমগীর হোসেন সহ চারিগ্রাম  আঞ্চলিক শাখা তালামীযের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উক্ত সংগঠনের সদস্য আবু সাইদ মুন্না, ইসলামি সংগীত পরিবেশন করেন তানভীর আহমদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ আবু সুফিয়ান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী