ছবি: নিজস্ব
৩০ শে অক্টোবর, বুধবার কানাডার টরোন্টোর ডেনফোর্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, কানাডা পশ্চিম শাখার উদ্যোগে অনুষ্টিত হলো বিএনপি সিলেট মহানগর শাখার সংগ্রামী নেতা, বিএনপি সিলেট মহানগর শাখার সাবেক ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী নাচন এর কানাডায় সংক্ষিপ্ত সফর উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান এবং মত বিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বিএনপি-কানাডা পশ্চিম শাখার সম্মানিত সভাপতি খন্দকার আব্দুল আহাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি-অন্টারিও প্রভিন্স শাখার সাধারণ সম্পাদক আবু জহির মোহাম্মদ শাকিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি-কানাডা পশ্চিম শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মুজিবর রহমান এবং বিএনপি-কানাডা শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রনি। আরো উপস্থিত ছিলেন বিএনপি-টরোন্ট সিটি শাখার সভাপতি মঈনুদ্দিন চৌধুরী, বিএনপি-অন্টারিও প্রভিন্স শাখার সভাপতি আবুল কালাম আজাদ, বিএনপি-কানাডা শাখার সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হুসেন, বিএনপি-কানাডা শাখার নেতা মোহাম্মদ শাহেদ, বিএনপি-অন্টারিও প্রভিন্স শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সঞ্জীব রায়, বিএনপি-টরোন্ট সিটি শাখার সাংগঠনিক সম্পাদক নাহিদ আহমেদ সহ কানাডা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কানাডা বিএনপির পক্ষ থেকে স্থানীয় নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন।কানাডা যুবদলের পক্ষে রেজাউল করিম চৌধুরী নাচনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আলী হোসেন সহ যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে রেজাউল করিম চৌধুরী নাচন সহ সকল বিএনপি নেতা কর্মীদের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট মহানগর ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কানাডা বিএনপির নেতা ফ্য়জুল ইসলাম পীর, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সল, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম চৌধুরী নাচন আন্দোলন সংগ্রামের স্মৃতি চারণ করেন, বিএনপির প্রতি আওয়ামী সরকারের নির্যাতনের কাহিনী তুলে ধরেন এবং সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ করেন। সভার সভাপতি খন্দকার আব্দুল আহাদ তার বক্তব্যে প্রধান অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দেশ গঠনে কানাডা বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের এগিয়ে আসার ও বাংলাদেশদেশ বিরোধী ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের দীর্ঘায়ু এবং কানাডা বিএনপি নেতা মিছবা উল কাদির ফাহিম এর সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন টরেন্টো বিএনপির সভাপতি জনাব মঈনুদ্দিন চৌধুরী।
জৈন্তাবার্তা / রহমান




