সিলেট মহানগরের শাওন খু নে র ঘটনায় ঢাকা থেকে দুজন গ্রে ফ তা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সিলেট মহানগরের শাওন খু নে র ঘটনায় ঢাকা থেকে দুজন গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৪ ১০:২৮:২৬ পূর্বাহ্ন

সিলেট মহানগরের শাওন খু নে র ঘটনায় ঢাকা থেকে দুজন গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত



সিলেট মহানগরের সাগরদীঘির পাড়ে ছুরিকাঘাতে শাওন আহমদ (২৫) নামের যুবক হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। তাদের একটি টিম র‍‍্যাব-১ এর সহযোগিতায় শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার উত্তরখান থানার সামুলখার কমপ্লেক্স থেকে এ দুজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরের বাগবাড়ি এলাকার নুরুল আমিনের ছেলে সেলিম আহমদ ছালিম (২০) ও একই এলাকার মাসুক মিয়ার ছেলে রাব্বি (২১)। 

এর আগে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ১৮ অক্টোবর সন্ধ্যায় সাগরদিঘীরপাড় এলাকায় এক পক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সুবিদবাজার বনকলাপাড়ার সেলিম মিয়ার ছেলে শাওন আহমদ (২৫)। পরে রাত ১১টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই সময় পুলিশ জানায়, শাওন তার সহযোগীদের হামলায় আহত হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে সে সময় এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত কিংবা আটক করতে পারেনি পুলিশ।

পরে ২০ অক্টোবর নিহতের পরিবারের পক্ষ থেকে সিলেট কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- এই খুনের ঘটনার পর থেকে তারা খুনিদের ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করেন। পরিশেষে শুক্রবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে র‍‍্যাব-১ এর সহযোগিতায় র‍‍্যাব-৯ এর একটি টিম ঢাকার উত্তরখান থেকে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেলিম ও রাব্বিকে গ্রেফতার করে।

এ মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে র‍‍্যাব।  

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী