ছবি : সংগৃহীত
ইয়াং স্টার ক্লাবের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সিলেট মহানগরীর মেজরটিলা ইসলামপুর বাজারস্থ অন্ধকল্যাণ মার্কেটের ২য় তলায় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
"মানবতাই আমাদের লক্ষ্য" এই শ্লোগান সামনে রেখে ইয়াং স্টার ক্লাব সমাজের অবহেলিত মানুষের আর্থিক অনুদান, রক্ত দান কর্মসূচী, ফ্রী মেডিকেল ক্যাম্প, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, মেধা বৃত্তি পরীক্ষা, খাদ্য বিতরণ, শীতে কম্বল বিতরণ ও অবকাঠামো কাজে অবদানের লক্ষে কাজ করে যাচ্ছে। ২০০২ সালে ২৬ মার্চ থেকে এখনো মানবসেবায় সংগঠনটি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা মোখলেছুর রহমান।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ লাহিন উদ্দিন, মো. বাহারুল ইসলাম বাহার, মতিউর রহমান রিপন, অভিজিৎ দে সুমন, জাহিদ মালিক তানিম, জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক, আহমদ আলী খান সুমন, সহঃ সভাপতি , জুয়েদ হোসেন মিনু, নজরুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক, মোঃ রুকন মিয়া,এস এম সোয়েব সহঃ সাংগঠনিক সম্পাদক,
মোঃ মাসুদ আহমদ ইমন, লিটন আহমদ, সাহেদ আহমদ, আমিনুল ইসলাম সোহাগ, ফরহাদুর রহমান রুমেল, রউফুজ্জামান, মোঃ আবু হানিফ, হামিদ, নাঈম আহমদ, সৈয়দ রাসেল, মোঃ রমজান, মোঃ জালাল আহমদ, মোঃ বেলাল আহমদ, তারেক আহমদ, সুহেল আহমদ, আবুল বাশার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন অন্ধকল্যান বাজার কমিটির সভাপতি ইমানী মিয়া। ক্লাব সভাপতি মাসুদুর রহমান মাসুদ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
জৈন্তাবার্তা / সুলতানা




