জৈন্তাপুর ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

জৈন্তাপুর ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৪ ০১:০২:৩৭ পূর্বাহ্ন

জৈন্তাপুর ৫৩ তম জাতীয় সমবায় দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস -২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। " সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পতাকা ও সমবায়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় সমবায় দিবসের আনুষ্ঠানিকতা।

শনিবার (২রা নভেম্বর)  বেলা ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও  উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  এতে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও  বাংলাদেশ বেতার সিলেটের উপস্থাপক মামুন সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। 

আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো জহিরুল ইসলাম। পরে পবিত্র গিতা পাঠ করেন সহকারী পরিদর্শক শিল্পী আচার্য্য।আলোচনা সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিন। এ সময় তিনি ৫৩ তম জাতীয় সমবায় দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। 

প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, সমবায়ের মাধ্যমে দেশ ও জাতি স্বনির্ভর হয়ে উঠে। তিনি বলেন বছরের একটি দিনে সমবায়কে শুধু প্রাধান্য না দিয়ে প্রধান্য দিতে হবে সারা বছর। কারণ একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা পরবর্তী সমিতিটি স্হায়ী হচ্ছে না নিষ্ক্রিয় হচ্ছে সে বিষয়ে সবাইকে লক্ষ্য রাখতে। তিনি আরো বলেন, সমবায়ের মুল উদ্দেশ্য হলো বেশী বেশী করে কর্মসংস্থান নিশ্চিত করে নিজের ও সমাজকে অর্থনৈতিক ভাবে সফল করে তোলা। তিনি আলোচনা সভায় উপস্থিত সকল সমবায় সমিতির সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

এ সময় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম। 

এ সময় আলোচনা সভায় সমবায় সমিতির প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জৈন্তাপুর মহাজির কোলনি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আব্দুন নুর, জৈন্তাপুর রিকশা শ্রমিক সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম, গুয়াবাড়ী আশ্রয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল মনি দত্ত, বৃহত্তর জৈন্তা হেমার শ্রমিক সমবায় সমিতির সভাপতি ফারুক হোসেন,গুয়াবাড়ি ছাগল পালন সিআইটি সমবায় সমিতির সাধারণ সম্পাদক অনিতা রানী সহ অন্যান্যরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী