গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২/১১/২০২৪ ০৩:৪৩:৫৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

ছবি: নিজস্ব


ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে "সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই  প্রতিবাদ্যে সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দিবসটির কর্মসূচির শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সমবায় দিবসের কার্যক্রম শুরু হয়।

বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা সমবায় অফিসার মো: কপিল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসের জিল্লুর রহমান এবং মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক শামীম আহমদের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের সহাকরী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সরোয়ার আলম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মো: করিম মাহমুদ লিমন, সমবায়ীদের মধ্য বক্তব্য রাখেন সৈয়দ ফখরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী