ছবি: নিজস্ব
সিলেটের বালাগঞ্জ উপজেলায় সমবায় অফিস এর আয়োজনে বর্ণাঢ্য সমবায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২ নভেম্বর) উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামরুল হাসান, ও গীতা পাট করেন সমীর বরন রায়।
উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবতী এর সভাপতিত্বে নিরাপদের সভাপতি শাহাব উদ্দিন শাহীন এর পরিচালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ সরকার।
বক্তব্য রাখেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ ঊদ্দিন, প্রাণিসম্পদ কমকর্তা ডা: সালাউদ্দিন, মৎস্য কমকর্তা সঞ্জয় দেবনাথ, সমাজসেবা কমর্কতা জুয়েল আহমদ, যুব উন্নয়ন কমকর্তা এ কে এম আহাম্মদ ঊল্লা, পল্লী বিদুৎ এ জি এম অালাউল হক সরকার, পি আই ও কমর্কতা বিদুৎ কান্তি দাশ, বিশিষ্ট সমাজ সেবক মো: মাসুক আহমদ,শিক্ষক আহমদ আলী, সাংবাদিক হেলাল আহমদ, ও শতাধিক সমবায়ী উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




