বিশ্বনাথে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

বিশ্বনাথে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৪ ০৬:৩৮:৫১ পূর্বাহ্ন

বিশ্বনাথে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

ছবি: নিজস্ব


ওরে নিপীড়িত,ওরে ভয়ে ভীত শিখে যা,আয়রে আয় দুঃখ জয়ের নবীন মন্ত্র সমবায় সমবায়। “সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় কর্তৃক আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃএর পরিচালক ও বিশ্বনাথ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃএর সভাপতি শেখ হাসান মাহমুদ রিপন এর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ফুলরানী ভট্টাচার্য্যের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আলাউদ্দিন কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়,বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রুবেল মিয়া। 

প্রধান অতিথির বক্তব্যে সুনন্দা রায় বলেন,গত ৫ই আগস্টের পর আমরা একটি নতুন বাংলাদেশ দেখেছি ,যে বাংলাদেশের প্রথম কথাই হচ্ছে  বৈষম্যহীনতা।জাতী,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করা। সমবায় বৈষম্য দূরীকরণের প্রথম ধাপ।এই সমবায় সমিতি হচ্ছে আপনাদের আত্নরক্ষার মাধ্যম। সমবায়ের মাধ্যমে দেশের আর্থিক,গ্রামীণ, সামাজিক ও রাজনৈতিক অগ্রগতি সম্ভব।এর মাধ্যমে কর্মসংস্থান ও নতুন নেতৃত্ব সৃষ্টি সম্ভব।আপনারা সমবায়ের সাথে থেকে দেশের কল্যাণে কাজ করবেন বলে আমি মনে করি।

অনুষ্ঠানে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমবায়ী এমদাদুল হক তুহিন।

আরও বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমিন আজাদ,গরীব দুঃখী ক্ষুদ্র ব্যবসায়ী সঃসঃলিঃএর কোষাধ্যক্ষ লিটন আহমদ, শাপলা সঞ্চয় ও ঋণদান সঃসঃলিঃএর সম্পাদক অরুণ চন্দ্র নাথ নাথ সহ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃশাহিন উদ্দিন, দন্ডপানি পুর আশ্রয়ন প্রকল্প সঃসঃলিঃএর সভাপতি ও  সংবাদিক অজিত দেব,আলোকিত সুর বিশ্বনাথের সভাপতি কাওসার আহমদ,কবি এস.পি সেবু, আব্দুল কাইয়ুম ও বিভিন্ন সমবায় সঃলিঃএর দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী