জৈন্তাপুরে প্রশাসনের অ ভি যা নে বালু ও নৌকা জ ব্দ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে প্রশাসনের অ ভি যা নে বালু ও নৌকা জ ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৪ ০৭:১৮:১৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে প্রশাসনের অ ভি যা নে বালু ও নৌকা জ ব্দ

ছবি: নিজস্ব


জৈন্তাপুর উপজেলায় প্রশাসন ও টাস্কফোর্সের অভিযানের বালু ও বারকি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় প্রশাসন ও টাস্কফোর্সের অভিযানের খবরে ব্যবসায়ী শ্রমিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নি।

শনিবার (২ নভেম্বর) বিকেল ৩:৩০ ঘটিকায় সারী নদী লালাখাল পয়েন্টে অভিযানে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  ফারজানা আক্তার লাবনী। এ সময় প্রায় দুই ঘন্টাব্যাপি সময় নিয়ে সারী-৩ এলাকায় তিনি নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন।

শুরুতে লালাখাল রিভার কুইন রেস্তোরাঁ সংলগ্ন নদীর তীরবর্তী এলাকায় এসে বিভিন্ন পয়েন্টে স্তুপ করে রাখা বালু দেখতে পেয়ে সেগুলো জব্দ করেন। পরে একে একে ইঞ্জিনচালিত নৌকা যোগে কামারাঙি সরকারি স্কুল পয়েন্ট পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে উত্তোলন করে রাখা বালু জব্দ করেন তিনি। 

এ সময় বালু উত্তোলনের পর নৌকা যোগে বহন করার সময় দুইটি নৌকাকে নদীর পানিতে বালুভর্তি অবস্থায় ডুবিয়ে দেয়া হয়। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনের প্রমান পাওয়ায় আরো চারটি বারকি নৌকা জব্দ করেন তিনি । 

এ সময় প্রশাসনের উপস্থিতিতে অভিযানে আরো অংশ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটিলিয়ন (১৯ বিজিবি) র অধিনস্হ লালাখাল বিওপির সদস্য ও জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  ফারজানা আক্তার লাবনী বলেন, শনিবারের অভিযানে আনুমানিক ৪ হাজার ঘনফুট বালু  সহ ৪টি বারকি নৌকা জব্দ করা হয়েছে। 

তিনি আরো বলেন উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় সারী-৩ এলাকা হতে সব ধরণের বালু উত্তোলন পুরোপুরি নিষিদ্ধ। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। তিনি আরো বলেন তাদের বিরুদ্ধে অভিযান নিয়মিত পরিচালিত হবে। সেই সাথে জব্দকৃত বালু ও বারকি নৌকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা প্রক্রিয়াধীন আছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী