কোম্পানীগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৪ ১০:৪৬:০৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

ছবি: সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জে 'সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ' প্রতিপাদ্যে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এসময় সমস্বরে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা। 

উপজেলা সমবায় কর্মকর্তা আকতার হোসেনের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক মো. রুহুল আমীন, উপজেলা দারিদ্র্য কর্মকর্তা মো. আব্দুল হামিদ, উপজেলা পাথর বহনকারী বারকি শ্রমিক সমবায় সমিতির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শাহ আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাহ নুর, রায়পুর শাপলা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি জিতেন্দ্র চন্দ্র বিশ্বাস, বরমছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রব, ছাত্রনেতা আদনান সোহাগ ও আবুল আলা সিদ্দিকী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী