সিলেটে কার্তিকেও ‘চৈত্রের তাপ’
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সিলেটে কার্তিকেও ‘চৈত্রের তাপ’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০৯:৫৮:৪৯ পূর্বাহ্ন

সিলেটে কার্তিকেও ‘চৈত্রের তাপ’

ছবি : সংগৃহীত


শীতের আগমনী বার্তা নিয়ে ধীর পায়ে প্রকৃতিতে আসে হেমন্ত। কার্তিক ও অগ্রহায়ণ-এই দুই মাস নিয়ে চিরায়ত হেমন্তকাল। এর একটি অর্থাৎ কার্তিক মাসের অর্ধেক শেষ। দেশের উত্তর অংশে শীতের আগমনী বার্তা পাওয়া গেলেও সিলেটে এখনো গরম অনুভূত হচ্ছে।

সিলেটে গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায়ও ভ্যাপসা গরম ছিলো চৈত্রের মতো। এছাড়া অধিকাংশ জায়গায় তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। তবে সিলেটের পাহাড়ী এলাকা এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে রাতে কিছুটা শিশির পড়ছে বলে জানা গেছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, দেশের দক্ষিণ দিক থেকে এখনো সামান্য বাতাস প্রবাহিত হচ্ছে। এই দক্ষিণা বাতাস বাড়াচ্ছে গরম। দক্ষিণা বাতাস জলীয় বাষ্প নিয়ে আসছে, যে কারণে আবহাওয়া উষ্ণ হয়ে যাচ্ছে।’

তিনি বলেন, আগামী আরও কিছু দিন আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে। তারপর ধীরে ধীরে দেশের উত্তরাঞ্চল শীতল হতে শুরু করবে। এর প্রভাব পড়বে সিলেটেও। তবে ঢাকায় শীত পড়তে এখনো অনেক সময় অপেক্ষা করতে হবে। আমরা ধারণা করছি, ডিসেম্বরের ২০ তারিখের পর ঢাকায় শীত পড়বে,’ বলেন এই আবহাওয়াবিদ।

পূর্বাভাস বলছে, আগামী আরও কিছু দিন আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে। আকাশ থাকতে পারে আংশিক মেঘলা এবং আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। চলতি সপ্তাহের শেষের দিকে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। শনিবার আবহাওয়া অধিদপ্তর নিয়মিত বুলেটিনে এই তথ্য জানিয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী