ছবি: নিজস্ব
পরিবার পরিজনকে সুখে স্বাচ্ছন্দ্য রাখতে পাড়ি জমিয়েছিলেন সুদূর প্রবাস সৌদি আরবে।বিধির লিখন না যায় খন্ডন,প্রবাসে যাওয়ার দেড় মাসের মাথায় মৃত্যুর কোলে ঢলে পড়েন সৌদি আরব প্রবাসী গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম ।গ্রামের বাসিন্দা কুরবানীর আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৫)।
গতরাত ৩ নভেম্বর বাংলাদেশ সময় রাত ২ টায় সৌদি আরবের জুবেলে তিনি মারা যান।
তার পারিবারিক ও প্রবাসীদের দেওয়া তথ্য মতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত্যুর কারণ স্ট্রোক হতে পারে।
আব্দুল্লাহ আল মামুন গত সেপ্টেম্বর মাসে সৌদি আরবে পাড়ি জমান।সৌদি আরবের জুবেলে কাজ করতো। তরুণ প্রবাসী মামুনের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারি ও দেশ বিদেশে শোকের মাতম চলছে।
জৈন্তাবার্তা / সুলতানা




