জৈন্তাপুর ১৯ ক্যান বিদেশি বিয়ারসহ আ টক ১
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

জৈন্তাপুর ১৯ ক্যান বিদেশি বিয়ারসহ আ টক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ১২:৫২:০১ অপরাহ্ন

জৈন্তাপুর ১৯ ক্যান বিদেশি বিয়ারসহ আ টক ১

ছবি : সংগৃহীত


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ১৯ ক্যান বিদেশি বিয়ার সহ একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যাক্তির নাম শাহিন উদ্দিন (২০)। সে নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত গৌরিশঙ্কর এলাকার পশ্চিম বিড়াখাই গ্রামের এরশাদ আলির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২রা নভেম্বর) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল মহাসড়কে মাহুতহাটি এলাকায় অভিযান চালায় পুলিশ। 

এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বাঁধন মোটরসাইকেল সার্ভিসিং এর সামনে পাকা রাস্তা হইতে শাহিনকে আটক করে পুলিশ। 

এ সময় পাচারের উদ্দেশ্যে তার হেফাজতে থাকা ১৯ বোতল বিদেশি বিয়ার উদ্ধার করে পুলিশ। বিয়ারগুলো কিংফিশার স্ট্রং সুপার প্রিমিয়াম ব্রান্ডের। পুলিশ জানায় আটককৃত বিয়ারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার ২০০ টাকা। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক আসামিকে রবিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী