সিলেট উপশহর থেকে ‘ফুলকলি’র টাকা ছিনতাই
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সিলেট উপশহর থেকে ‘ফুলকলি’র টাকা ছিনতাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০১:১০:১১ পূর্বাহ্ন

সিলেট উপশহর থেকে ‘ফুলকলি’র টাকা ছিনতাই

প্রতীকী ছবি


সিলেট নগরীর উপশহর থেকে অভিনব কায়দায় ফুলকলি ফুড প্রোডাক্টসের ১ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর ১২টার দিকে উপশহর এবিসি পয়েন্ট সংলগ্ন নার্সিং কলেজের সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনায় ফুলকলি ফুড প্রোডাক্টসের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ জসীম উদ্দীন শাহপরাণ থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, শনিবার ফুলকলির চন্ডিপুল শাখা হতে ১ লাখ ৩০ হাজার টাকা ও লালাবাজার শাখা হতে ৬০ হাজার টাকা সংগ্রহ করে খাদিম বিসিক শিল্পনগরীস্থ ফুলকলির অফিসে কোম্পানির কাভার্ড ভ্যানযোগে যাচ্ছিলেন চালক মো.  আবু ছালেহ চৌধুরী।

শিবগঞ্জ যাওয়ার পর কাভার্ড ভ্যানটি নষ্ট হয়ে গেলে মেরামতের জন্য স্থানীয় শিবলি মটরসে নিয়ে যান চালক। ওয়ার্কশপের কারিগরেরা কিছু যন্ত্রাংশ নিয়ে আসার কথা বললে চালক আবু ছালেহ চৌধুরী সোবহানীঘাট যান। সোবহানীঘাট থেকে যন্ত্রাংশ ক্রয় করে শিবগঞ্জ আসার জন্য হোটেল রোজভিউ এর সামনে থেকে একটি লোকাল সিএনজি অটোরিকশায় ওঠেন তিনি।

অটোরিকশাটি উপশহর এবিসি পয়েন্ট সংলগ্ন নার্সিং কলেজের সামনে আসার পর অটোরিকশায় থাকা ৩ ছিনতাইকারী তাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ফুলকলির উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, ঘটনার পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে শাহপরাণ থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে রবিবার দুপুর ১২টা পর্যন্ত কোন ছিনতাইকারীকে আটক করতে পারেনি পুলিশ। লুন্ঠিত টাকাও উদ্ধার হয়নি।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী