জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০৬:১৮:০৩ পূর্বাহ্ন

জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল

ছবি: নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

রবিবার বিকেল ৩টায় দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদসহ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থানপ্ৰাপ্ত নেতাদের স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে উপজেলার রাধানগর বাজারে এ বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল নেতা সালেক আহমেদ'র সভাপতিত্বে এবং যুবদল নেতা নোওয়াব আলীর পরিচালনায় আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা জসিম উদ্দিন, মোশাররফ আহমদ, জসিম আহমদ, শাকিবুর রহমান রিন্টু, নজরুল ইসলাম, নুরুল ইসলাম নুরু, সেলিম আহমদ, জাকির আহমেদ, শহিদ মালেক, আল আমিন, আব্দুল মান্নান, বিল্লাল আহমদ, রুবেল আহমদ প্রমুখ।

এ সময় মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী