১০নং ওয়ার্ডে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

১০নং ওয়ার্ডে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ১০:৩৪:০৮ পূর্বাহ্ন

১০নং ওয়ার্ডে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ছবি: নিজস্ব


সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের হিয়াবরণ মোল্লাপাড়া যুব সমাজের আয়োজনে মিনি নাইট  ফুটবল টুর্নামেন্ট  শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায়  ঘাসিটুলা বেঁত বাজার খেয়াঘাটের পূর্ব মাঠে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন  করা হয়।

সমাজকর্মী মোঃ রুকনুরুজ্জামানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এডভোকেট ছাইদুর রহমান জিবেব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ দেহ ও সুস্থ মন একজন মানুষকে সবসময় এগিয়ে রাখে। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি সুপার মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফঠিক মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগি সমাজ সেবক হাজী মোহাম্মদ সুয়েল আহমদ, সমাজ সেবক ও জিন্দাবাজারের ব্যবসায়ী মোঃ দিলেক মিয়া, সেলিম আহমদ সেলিম, সবুজ সেনা যুব সংঘের সাবেক -সভাপতি রিয়াজ উদ্দিন বাদশাহ, কুঠিল আহমদ, নজরুল ইসলাম, লালদিঘীর পারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাব্বির আহমদ, সিলেট সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ  রজব আহমদ, ব্যবসায়ী মোঃ ফরহাদ আহমদ।সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি সবাইকে নিয়ে  ফিতা কেটে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেন আদর্শ স্পোর্টিং ক্লাব বনাম বন্ধু মহল স্পোর্টিং ক্লাব মোল্লাপাড়া। খেলায় পর্যায়ক্রমে রেফারির দায়িত্বে ছিলেন মামুন আহমদ, রমজান আহমদ ও জামাল আহমদ। মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী খেলায় প্রচুর দর্শকের উপস্থিতি লক্ষ্যে করা গেছে। করতালি, চিৎকার এবং উৎসব মূখর পরিবেশে আনন্দের সাথে খেলা উপভোগ করেন।

উল্লেখ্য, মিনি ফুটবল নাইট টুর্নামেন্টে সর্বমোট ২৪টি দল নাম তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে ১৮টি দল প্রথম রাউন্ডের খেলা শেষ করেছে এবং বাকি দলের   খেলা আগামী শুক্রবার একই মাঠে  হবে।মিনি ফুটবল নাইট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সার্বিক দায়িত্বে রয়েছেন, রাহিম আহমদ, নাঈম আহমদ, ফাহিম আহমদ, তামিম আহমদ, মারুফ, ইফতি, জাবের আহমদ, জাকুয়ান আহমদ ও তাওহীদ প্রমূখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী