কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের কমিটি গঠন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ১০:৪৬:৪৯ পূর্বাহ্ন

কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের কমিটি গঠন

ছবি: নিজস্ব


কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা গত ২ অক্টোবর শনিবার রাতে নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

প্রবীণ কন্ট্রাক্টর ফয়েজ খাঁন পিয়ারা এর সভাপতিত্বে ও কন্ট্রাক্টর নাজিম উদ্দিন পান্না ও জামিল আহমদের যৌথ পরিচালনায় সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন জয়নাল আহমদ ও রাখাল দে। সভায় বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন সুন্দর, জামাল উদ্দিন আহমদ, মাহমুদুল হোসেন তোফা, বিশ্বজিত দত্ত, গোলাম কিবরিয়া, কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন এলজিডি’র সাধারণ সম্পাদক আবুল কালাম, পিডিবি’র সভাপতি সোহেল আহমদ, ইইডি’র নবনির্বাচিত সভাপতি মোঃ আতাউর রহমান।

সভায় উপদেষ্টাবৃন্দ ও সর্বস্তরের কন্ট্রাক্টরদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন- সভাপতি মোঃ আতাউর রহমান, সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন সুন্দর, নুর আহমেদ, আব্দুর রকিব, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সহ সাধারণ সম্পাদক খালেদ আকবর চৌধুরী, রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন পান্না, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রাজু, ফুরকান আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক ইকবাল কামাল, কোষাধ্যক্ষ তোফায়েল আহমদ কবির, সহ কোষাধ্যক্ষ আলেক আহমেদ, দপ্তর সম্পাদক তারেক আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক জামিল আহমেদ, সহ প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য- মোঃ জাহাঙ্গীর আলম, জয় প্রকাশ কৌরি সজল, মোয়াজ্জেম হোসেন, সাইফুল ইসলাম শামীম, শামীম আহমেদ চৌধুরী।

সভায় বক্তারা বলেন, কন্ট্রাক্টরদের কল্যাণ ও জীবন মান উন্নয়ন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক তৈরি করে কাজ পরিচালনা করলে ঠিকাদারী প্রতিষ্ঠানের উন্নতির পাশাপাশি সুনাম বৃদ্ধি পাবে। বক্তারা, কেন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের অতীত ঐতিহ্যকে লালন করে সবাইকে কাজ করার আহবান জানান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী