বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার লাভ করায় সিলেট সুগন্ধা নার্সারির সত্ত্বাধিকারী মনোয়ারা বেগমকে সংবর্ধা প্রদান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার লাভ করায় সিলেট সুগন্ধা নার্সারির সত্ত্বাধিকারী মনোয়ারা বেগমকে সংবর্ধা প্রদান

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ১০:৫৮:১২ পূর্বাহ্ন

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার লাভ করায় সিলেট সুগন্ধা নার্সারির সত্ত্বাধিকারী মনোয়ারা বেগমকে সংবর্ধা প্রদান

ছবি: নিজস্ব


জাতীয় বিতর্ক ফেডারেশন বাংলাদেশ সিলেট অঞ্চল এর উদ্যোগে গত ১ নভেম্বর শুক্রবার সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে বিতর্ক প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ ও সবংর্ধনা অনুষ্ঠানে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার লাভ করায় সিলেট সুগন্ধা নার্সারির সত্ত্বাধিকারী মনোয়ারা বেগম কে সংবর্ধনা প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দানবীর রাগীব আলী, ইবনে সিনার ম্যানেজার হামিদুর রহমান, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েব, মহাসচিব আশিকুর রহমান আকাশ, সিলেট জোনের প্রধান খলিলুর রহমান।

অনুষ্ঠানে সংবার্ধিত অতিথি সুগন্ধা নার্সারীর কর্ণধর মনোয়ারা বেগম-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রীন এক্সিম গ্লোবাল লিমিটেড-এর পরিচালক (অর্থ) ভাস্কর নাজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান। উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান এ কে এম শোয়েব, মহাসচিব আশিকুর রহমান আকাশ, সিলেট জোনের প্রধান জনাব খলিলুর রহমান, এমসি কলেজের সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজ, সুগন্ধা নার্সারীর কর্ণধর মনোয়ারা বেগম প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী