এক ইঞ্চি মাটি খালি রাখা যাবে না : বিশ্বনাথের ইউএনও
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

এক ইঞ্চি মাটি খালি রাখা যাবে না : বিশ্বনাথের ইউএনও

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৪ ০২:০৩:২৫ পূর্বাহ্ন

এক ইঞ্চি মাটি খালি রাখা যাবে না : বিশ্বনাথের ইউএনও


সরকার ভর্তুকি দেয় কৃষকদের বাঁচানোর জন্য। কৃষকেরা দেশের প্রতিটি ইঞ্চি মাটি আবাদের আওতায় আনলে সরকারের লক্ষ্য অর্জন হবে। পাশাপাশি দেশ হবে খাদ্যে সয়ংসম্পূর্ণ। সরকার ও কৃষক মিলে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে দেশের প্রতি ইঞ্চি মাটিতে চাষাবাদ করতে হবে, বেশি করে শাকসবজি উৎপাদন করতে হবে।

সোমবার (৪ নভেম্বর) ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।

কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করেছে বিশ্বনাথ উপজেলা কৃষি অফিস। এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে প্রণোদনা বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিজিত কুমার আচার্যের পরিচালনায় ও উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি সুনন্দা রায়। 

জাকারিয়া আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ জালাল উদ্দীন। 

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে বিশ্বনাথ উপজেলার ৮০০ কৃষকের মধ্যে নগদ ১ হাজার টাকা, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ৮ প্রকারের শীতকালীন সবজির বীজ সহায়তা বিতরণ করা হয়।

এসময় বিশ্বনাথ উপজেলা কৃষি অফিস ও অন্যান্য দপ্তরের বিভিন্ন শ্রেণির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী