গোলাপগঞ্জে ‘আমার মক্তব বই’ এর মোড়ক উন্মোচন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ‘আমার মক্তব বই’ এর মোড়ক উন্মোচন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৪ ০২:১৫:৫৬ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ‘আমার মক্তব বই’ এর মোড়ক উন্মোচন


সিলেটের গোলাপগঞ্জে জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের মক্তব শিক্ষা সহায়ক বই 'আমার মক্তব বই' এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকাল ১০টায় ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মিলনায়তনে শিক্ষাবোর্ড সভাপতি মাওলানা খাইরুল আমীন আনওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ মাদরাসার শায়খুল হাদীস মাওলানা শরীফ উদ্দিন বসন্তপুরী, ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা জাকারিয়া, শিক্ষাবোর্ডের উপদেষ্টা ও মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা খাইরুল আমীন মাহমুদী, মাওলানা আব্দুল হান্নান পাকিস্তানি, মুফতি খালেদ আহমদ, মাস্টার আশরাফুল ইসলাম, শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালি, অর্থ সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ আবিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিয মাওলানা মামুনুর রশীদ, মক্তব কল্যাণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান, সদস্য মাওলানা শামসুদ্দিন, মাওলানা জুবায়ের আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মক্তব শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। উলামায়ে কেরামও অতীতে মক্তব নিয়ে মেহনত করছেন। নাস্তিক্যবাদের মোকাবেলায় মক্তব শিক্ষা বিস্তারে সকলের কাজ করা বর্তমান সময়ে অপরিহার্য।

সভায় বক্তারা জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ কতৃর্ক প্রণয়নকৃত বইয়ের প্রশংসা করেন। তারা বলেন, বইটি মক্তব শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী বই।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী