ওসমানীনগরে দুই দোকান থেকে ৩৭ লাখ টাকার মোবাইল ফোন চু রি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

ওসমানীনগরে দুই দোকান থেকে ৩৭ লাখ টাকার মোবাইল ফোন চু রি

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০৪/১১/২০২৪ ০৫:৫৪:৪৬ পূর্বাহ্ন

ওসমানীনগরে দুই দোকান থেকে ৩৭ লাখ টাকার মোবাইল ফোন চু রি

ছবি: সংগৃহীত


সিলেটের ওসমানীনগরে দু'টি দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে প্রায় ৩৭ লাখ টাকা মূল্যের ৩শতাধিক স্মার্টফোন চুরি হয়েছে। সোমবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার আল হাসান মার্কেটের ফাইমা টেলিকম ও আয়ান মোবাইল সপে এই চুরির ঘটনাটি ঘটে।

জানা যায়, আল হাসান মার্কেটের নিচ তলায় অনেকগুলো দোকানের তালা কেটে ফেলে চোরেরা। এর মধ্যে ফাইমা টেলিকম ও আয়ান মোবাইল সপের ভিতরে প্রবেশ করতে সক্ষম হয় তারা। এই দোকান দুটিতে রাখা স্যামসাং, অপো, ভিভোসহ ভিবিন্ন ব্রান্ডের নতুন পুরাতন ৩ শতাধিক স্মার্টফোনসহ মোবাইল এক্সসরিজ চুরি করে নিয়ে যায় চোরেরা। চুরি হওয়া মালামালের মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা বলে জানিয়েছেন ব্যবসায়িরা। সকালবেলা একটি ব্যস্ত বাজারে এমন চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়িরা। তাছাড়া যে মার্কেটে চুরির ঘটনা ঘটেছে তার উপরেই রয়েছে উত্তরা ব্যাংকের শাখা। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে ছুটে আসে ওসমানীনগর থানাপুলিশ, স্থানীয় চেয়ারম্যান পীর মজনু মিয়া এবং বাজার পরিচালনা কমিটির সদস্যরা। 

ফাইমা টেলিকমের মালিক সুন্দর মিয়া বলেন, এই চুরির ঘটনা আমাকে নিঃস্ব করে দিয়েছে।দোকান থেকে নগদ টাকা ও ৮৯ পিছ স্মার্টফোনসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

আয়ান মোবাইল সপের মালিক জুনেদ মিয়া রিবু বলেন, দোকানে বিভিন্ন ব্রান্ডের ১শতাধিক নতুন এবং ১ শতাধিক পুরাতন স্মার্টফোন নিয়ে গেছে চোরেরা। যেগুলোর মূল্য প্রায় ২০ লাখ টাকা হবে।

ওসমানীনগর থানার ওসি মো: মোনায়েম মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন আছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী