জৈন্তাপুর ২৫ বস্তা ভারতীয় চিনি সহ দুইজন আ ট ক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

জৈন্তাপুর ২৫ বস্তা ভারতীয় চিনি সহ দুইজন আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ১১:০৭:১২ পূর্বাহ্ন

জৈন্তাপুর ২৫ বস্তা ভারতীয় চিনি সহ দুইজন আ ট ক

ছবি: নিজস্ব


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ২৫ বস্তা ভারতীয় চিনি আটক করেছে পুলিশ। এ সময় চিনি বহনকাজে ব্যবহারিত একটি ড্রাম ট্রাক আটকের পাশাপাশি চোরাচালানে জড়িত থাকার অপরাধে দুইজনকে আটক করেছে পুলিশ। 

আটক হওয়া দুইজন আসামি হলেন জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে আফজাল হোসাইন মাসুম (২১) ও একই গ্রামের জালাল আহমেদের ছেলে ইয়াসিন আহমেদ (১৯)। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ই নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪ নং বাংলা বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। 

এ সময় জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্ব সঙ্গীয় পুলিশ ফোর্স রাত ১:২০ মিনিটে তামাবিল মহাসড়কের ৪ নং বাংলা বাজার শাহীন এন্ড আসিফ স্টোন ক্রাশার সংলগ্ন এলাকা হতে একটি ড্রাম ট্রাক ( সিলেট - মেট্রো- ড- ১১-০১১৪) আটক করে। পরে ট্রাকে থাকা ২৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। পুলিশ জানায় উদ্ধার হওয়া চিনি ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ ২২ হাজার টাকা সমপরিমাণ। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে মঙ্গলবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী