জৈন্তাপুরে আনসার কর্মকর্তার উদ্যোগে সচল হলো বন্যায় ক্ষ তি গ্র স্ত ফুটব্রীজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আনসার কর্মকর্তার উদ্যোগে সচল হলো বন্যায় ক্ষ তি গ্র স্ত ফুটব্রীজ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ০৩:৪৯:১৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আনসার কর্মকর্তার উদ্যোগে সচল হলো বন্যায় ক্ষ তি গ্র স্ত ফুটব্রীজ

ছবি: নিজস্ব


চলতি বছর জুন মাসে প্রলয়ঙ্কারী বন্যা ও পাহাড়ি ঢলে জৈন্তাপুর উপজেলায় নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪ নং ওয়ার্ডে ময়নাহাঁটি গ্রামে প্রবেশমুখে ফুটব্রীজটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এতে করে বিগত চার মাস ধরে এই গ্রামের সাধারণ মানুষ এই ফুটব্রীজটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ে।

ফুটব্রীজটি ব্যবহার করতে না পেরে অত্র এলাকার সব মানুষ বিশেষ করে স্কুল কলেজে যাতায়াতকারী ছাত্রছাত্রীদের যেমন বেগ পেতে হতো তেমনি ময়নাহাটি গ্রামের মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে যাতায়াত কষ্টসাধ্য হয়ে উঠেছিলো। এমতাবস্হায় স্হানীয়রা ফুটব্রীজের দুইপাশে সরে যাওয়া মাটি পুনরায় সংস্কারের উদ্যোগ নিলে তাদের সাহায্যার্থে এগিয়ে আসেন জৈন্তাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম।

গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ১৬ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়ে গ্রামবাসীর সহায়তায় তিনি ক্ষতিগ্রস্ত ফুটব্রীজটির দুই পাশে মাটি ফেলে তা চলাচলের জন্য উপযোগী করে তুলেন।

এ বিষয়ে স্হানীয় বাসিন্দা ও ফটোসাংবাদিক হোসেন মিয়া বলেন, গত জুনে ভয়াবহ বন্যায় সবার আগে ময়নাহাটি গ্রামে বানের পানি প্রবেশ করে। পানি নেমে যাওয়ার পর পর সবচেয়ে ক্ষতির যে চিন্হটি ভেসে উঠে তা হলো ফুটব্রীজটি। তিনি গ্রামবাসীর উদ্যোগের পর আনসার কর্মকর্তার সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় উপজেলা আনসার ও ভিডিপিকে গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম বলেন, উর্ধ্বতন কর্তপক্ষের নির্দেশনা মোতাবেক দূর্যোগের সময়  মানুষের পাশে সর্বদা এগিয়ে আসে আনসার ও ভিডিপি সদস্যরা। সেই ধারাবাহিকতায় জৈন্তাপুর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যরা কাজ করে যাচ্ছে ও ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী