সিলেট সিটি করপোরেশন: কে হচ্ছেন স্থায়ী প্রশাসক?
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সিলেট সিটি করপোরেশন: কে হচ্ছেন স্থায়ী প্রশাসক?

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ০৩:৫৯:১৫ পূর্বাহ্ন

সিলেট সিটি করপোরেশন: কে হচ্ছেন স্থায়ী প্রশাসক?

ছবি: সংগৃহীত


সারাদেশে সিটি করপোরেশন এবং পৌরসভায় স্থায়ী প্রশাসক নিয়োগ দেয়া হচ্ছে- এমন খবরে সিলেটে জনমনে কৌতুহল দেখা দিয়েছে। সিলেট সিটি করপোরেশনে স্থায়ী প্রশাসক হচ্ছেন কে- এ নিয়ে নগর জুড়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। আর এ কৌতুহলে ঘি ঢেলেছে সিসিকের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার আগমনে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত ১৯ আগস্ট সব সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের বরখাস্ত করে প্রশাসক নিযুক্ত করা হয়। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয় সিলেটের বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সাচিব পদপর্যাদার কর্মকর্তা আবু আহমদ ছিদ্দীকীকে।

বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করছেন। নগর ভবনে বসে দাপ্তরিক কাজের পাশাপাশি নাগরিকদের অভাব-অভিযোগও শুনছেন তিনি। কোনো কোনো ক্ষেত্রে ব্যবস্থাও নিচ্ছেন। বিশেষ করে নগর এলাকার প্রাণকেন্দ্রের ফুটপাত এবং সড়ক দখলমুক্ত করতে নানা পদক্ষেপ নিয়েছেন।

কিন্তু নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব দেওয়ায় বিভিন্ন সিটি করপোরেশনের কার্যক্রম কিছুটা শ্লথগতিতে চলছে বলে মনে করেন অনেকে। এ অবস্থায় সিটি করপোরেশনগুলোতে স্থায়ী প্রশাসক নিয়োগের চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। একজন মেয়র যেসব ক্ষমতা পান বা দায়িত্ব পালন করেন সেসব ক্ষেত্রে পূর্ণাঙ্গ ক্ষমতা থাকবে সেই প্রশাসকের হাতে।

উপদেষ্টার এই ঘোষণার পর স্থায়ী প্রশাসক হিসেবে সিলেটের মেয়রের চেয়ারে কে বসছেন তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিশেষ করে সিসিকের অভ্যন্তরে চলছে নানা সমীকরণ। বরখাস্তকৃত কাউন্সিলরগণসহ কর্মকর্তা কর্মচারীরাও রয়েছেন ¯œায়ুচাপে। ইতোমধ্যে সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের দায়িত্বপ্রাপ্তির পর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেয়া মো.  ইফতেখার আহমদ চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ রেজাই রাফিন সরকার। কর্মজীবনে তিনি বিভিন্ন সময় সিলেটে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালে সিলেট সিটি করপোরেশনের তৎকালীন মেয়র মেয়র আরিফুল হক চৌধূরীর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। অনেকে তাঁকে আরিফুল হক চৌধুরীর ‘বিশ্বস্তজন’ হিসেবেই চিনেন। এছাড়া সম্প্রতি সিলেটে সিটি করপোরেশনের নানা উন্নয়ন তৎপরতায় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর তৎপরতা অনেকের দৃষ্টি কাড়ে। বিশেষ করে সিসিকের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সড়ক দখলমুক্ত করার অভিযানে আরিফুল হক চৌধুরীর উপস্থিতি আলোচনায় ঘি ঢালে। 

কেউ কেউ তাঁর এই উপস্থিতিকে ভিন্নভাবে মুল্যায়ন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ মনে করছেন স্থায়ী প্রশাসক হিসেবে আরিফুল হক চৌধুরীকেও দেখা গেলেও অবাক হবার কিছু নেই। এর আগে গোলাপগঞ্জ পৌরসভাসহ দেশের বিভিন্ন স্থানে এভাবে প্রশাসনের বাইরের লোকদেরকেও প্রশাসক নিয়োগ দেয়ার নজির রয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান লোদী (কয়েস লোদী) দৈনিক জৈন্তাবার্তাকে বলেন, আইন অনুযায়ী সরকার যে কাউকে প্রশাসক নিয়োগ দিতে পারে। এতে সরকারি কর্মকর্তা কিংবা সমাজের গ্রহণযোগ্য কেউ হতে পারেন। তবে অন্তর্বর্র্তী সরকারের বিষয়টা আলাদা। তাদের নীতিমালা কী সেটি এখনও পরিষ্কার নয়। তাছাড়া তারা যে ‘স্থায়ী প্রশাসক’ নিয়োগ করতে চাচ্ছেন সেটির পূর্ণ ব্যাখ্যা আমাদের কাছে নেই। এটি নতুন চিন্তা। তাই তারা এর মাধ্যমে কী বোঝাতে চাচ্ছেন সেটি পরিষ্কার হলে বিস্তারিত বলা যাবে। 

এ বিষয়ে আইনে কী আছে- জানতে চাইলে সাবেক পিপি এমাদউল্লাহ শহিদুল ইসলাম জৈন্তাবার্তাকে বলেন, স্থায়ী বলতে হয়তো তারা পূর্ণাঙ্গ দাযিত্ব বুঝাচ্ছেন। কারণ এখন যিনি প্রশাসকের দায়িত্ব পালন করছেন তিনি তার মূল দায়িত্বের বাইরে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। আর এ প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সরকার দায়িত্ব পালনে সক্ষম যে কাউকে দায়িত্ব দিতে পারে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী