সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাড়ছে শীতের তীব্রতা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাড়ছে শীতের তীব্রতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ০৬:৪৭:৪৬ পূর্বাহ্ন

সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাড়ছে শীতের তীব্রতা

ছবি : সংগৃহীত


প্রকৃতিতে এখন হেমন্তের নতুন সাজ। কার্তিক ও অগ্রহায়ণ মাস পরেই আসবে শীতকাল। সকালে সিলেটের আকাশ ছিলো রোদেলা। বিকেলে ছিলো সাদা মেঘের আনাগোনা। তবে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে মহানগরীতে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। যা স্থায়ী ছিলো প্রায় ১৫ থেকে ২০ মিনিট। কার্তিকের শেষ সময়ে এমন বৃষ্টি যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা পাঁচটার দিকে মহানগরীতে শুরু হয়  গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে কিছুটা ভোগান্তিতে পড়েন শ্রমজীবি মানুষ। নানা কাজে বের হওয়া মানুষজনও পড়েন বৃষ্টি ভোগান্তিতে।

এদিকে শুধু সিলেট মহানগরী নয়, বিভাগের বিভিন্ন জায়গায় ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে। কয়েক দিন ধরেই সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। ঘন কুয়াশার কারণে সকাল ও রাতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

এরআগে আবহাওয়া অফিস জানিয়েছিলো,  মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী