কানাইঘাটে শিশু সন্তান হা রি য়ে পাগলপ্রায় বাবা-মা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

কানাইঘাটে শিশু সন্তান হা রি য়ে পাগলপ্রায় বাবা-মা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ০৭:৪৯:৫২ পূর্বাহ্ন

কানাইঘাটে শিশু সন্তান হা রি য়ে পাগলপ্রায় বাবা-মা

ছবি : সংগৃহীত


সিলেটের কানাইঘাটে নিখোঁজের ২ দিনেও সন্ধান মেলেনি ৬ বছর বয়সী শিশু মুনতাহা আক্তার জেরিনের। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি পর শিশুটির খোঁজ না পাওয়ায় চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার।

নিখোঁজ মুনতাহা আক্তার উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।

শিশুটির বাবা শামীম আহমদ বলেন, ‘গত রোববার (০৩ নভেম্বর) সকালে মেয়েকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরেন। পরবর্তীতে মেয়েটি প্রতিদিনের ন্যায় আশপাশের বাড়িতে শিশুদের সাথে খেলা করতে যায়। বিকেল ৩টার দিকে মেয়েকে খোঁজাখুঁজির পর আর কোথাও পাননি তারা। একপর্যায়ে শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় ঐদিন রাতে কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।’

এদিকে শিশু সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। সন্তানকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তারা। শিশু মুনতাহার খোঁজে পুরো এলাকাজুড়ে ছোটাছুটি করছেন তার আত্মীয় স্বজনরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলের দিকে নিখোঁজ হওয়া শিশু মুনতাহার বাড়িতে যান কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল।

এসময় তারা মুনতাহার বাবা এবং আশপাশের লোকজনের সাথে কথা বলেন।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ‘নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করতে থানা পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে আশপাশের সকল থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে। আমরা আশাবাদী এই মাছুম বাচ্চাটি সুস্থ অবস্থায় তার বাবা-মায়ের কোলে ফিরে আসুক।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী