ওসমানীনগরে মোটরসাইকেল চু*রি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

ওসমানীনগরে মোটরসাইকেল চু*রি

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ০৮:৫৮:৪৮ পূর্বাহ্ন

ওসমানীনগরে মোটরসাইকেল চু*রি

ছবি: সংগৃহীত


সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার থেকে একটি মোটরসাইকেল চুরি হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাত আনুমানিক ৯টার দিকে হাজি নছিব উল্লাহ মার্কেটে এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনার পর মোটরসাইকেলের মালিক মো. নুর নবী বাদী হয়ে অজ্ঞাতনামা চোর উল্লেখ করে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, গত ৪ নভেম্বর রাত ৮টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এর বিক্রয়কর্মী মো. নুর নবী গোয়ালাবাজারের হাজি নছিব উল্লাহ মার্কেটের আইডিয়াল ফার্মেসি ও মৌরী ফার্মেসির গলিতে মাহিন্দ্রা ১১০সিসি’র কালো রঙের মোটরসাইকেল (নং-ঢাকা মেট্রো হ-৫৬-১৭২৩) রেখে চিকিৎসকের সাথে সাক্ষাতে যান। এরপর রাত পৌণে ১০টার দিকে ফিরে তার মোটরসাইকেলটি যথাস্থানে আর পান নি।

মো. নুর নবী জানান, আমি রাত ৮টায় বাইকটি রেখে যাই। পৌনে ১০টার দিকে ফিরে আর বাইকটি পাইনি।

ওসমানীনগর থানার ওসি মোনায়েম মিয়া বলেন, বিষয়টি আমার জানা নেই।

ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউজ্জামান পিপিএম বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী