পূবালী ব্যাংক কদমতলী শাখায় ‘ইসলামীক ব্যাংকিং কর্নার’ উদ্বোধন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

পূবালী ব্যাংক কদমতলী শাখায় ‘ইসলামীক ব্যাংকিং কর্নার’ উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ১০:২৪:১৭ পূর্বাহ্ন

পূবালী ব্যাংক কদমতলী শাখায় ‘ইসলামীক ব্যাংকিং কর্নার’ উদ্বোধন

ছবি: নিজস্ব


পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয় সিলেট পূর্ব এর সম্মানিত অঞ্চল প্রধান এবং উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল কবীর চৌধুরী বলেছেন, পূবালী ব্যাংক গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের আরো গুনগত সেবা দিতে পূবালী ব্যাংক নানা কার্যক্রম গ্রহন করেছে। এর মধ্যে সারাদেশে প্রতিটি শাখায় ‘ইসলামিক কর্ণার’ স্থাপন অন্যতম। সকলের সম্মিলিত প্রচেষ্ঠা ও সহযোগিতায় পূবালী ব্যাংক পিএলসি দেশের আর্থিক খাতকে আরো এগিয়ে নিতে কাজ করবে।

গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে পূবালী ব্যাংক পিএলসি কদমতলী শাখায় ‘ইসলামীক ব্যাংকিং কর্নার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কেক ও ফিতা কেটে ‘ইসলামীক ব্যাংকিং কর্নার’ এর শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয় সিলেট পূর্ব এর সম্মানিত অঞ্চল প্রধান এবং উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল কবীর চৌধুরী ও অন্যান্য অতিথিবৃন্দ।

কদমতলী শাখার ব্যবস্থাপক মো. সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঞ্চলিক কার্যালয় সিলেট পূর্ব এর সহকারী মহাব্যবস্থাপক উজ্জ্বল হালদার, পূবালী ব্যাংক মহিলা কলেজ ইসলামীক শাখার ব্যবস্থাপক মো. কবিরুল ইসলাম। অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারী এবং  সম্মানিত গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী