ভাতালিয়া এলাকা থেকে বৃদ্ধ নিখোঁজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

ভাতালিয়া এলাকা থেকে বৃদ্ধ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ১০:৩৪:৫৮ পূর্বাহ্ন

ভাতালিয়া এলাকা থেকে বৃদ্ধ নিখোঁজ

ছবি: নিজস্ব


সিলেট নগরীর ভাতালিয়া এলাকা থেকে অদির দেবনাথ (৮০) নামের একজন বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত সোমবার (৪ অক্টোবর) সকালে মন্দিরে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি কানে কম শোনেন এবং চোখে কম দেখেন।

এ বিষয়ে অদির দেবনাথের মেয়ে চম্পা রানী নাথ সিলেট কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং-  ৩৫৮, তারিখ ০৫-১১-২০২৫।

নিখোঁজের মেয়ে চম্পা রানী নাথ জানান, অদির দেবনাথ কাজলশাহস্থ ইস্কন মন্দিরে যাওয়ার কথা বলে গত সোমবার সকাল ১১টার দিকে ভাতালিয়াস্থ বাসা থেকে বের হন। সারাদিন যাওয়ার পরও তিনি বাসায় না ফিরলে ইস্কন মন্দির, আশপাশের এলাকা ও আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ নেয়া হয়। পরে রাত ১১ টার দিকে ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারেন অদির দেবনাথ ‘মিয়া ফাজিল চিশত’ এলাকায় অ্যাক্সিডেন্ট করেছেন। এরপর সকল হাসপাতালে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায় নি।

চম্পা রানী নাথ আরো জানান, অদির দেবনাথ শারীরিকভাবে অসুস্থ এবং কানে কম শোনেন ও চোখে কম দেখেন। তিনি সুনামগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলেন। তাঁর গায়ের রং শ্যামলা ও উচ্চতা আনুমানিক ৫ ফুট। নিখোঁজের সময় তার পরনে গোলাপী কালারের ফতুয়া ও কালো প্যান্ট ছিল।

কোন হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে ০১৬১৬-১০১৫৪০, ০১৭০৫-০৭৯৭৬১ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী