বিশ্বনাথের দ্বীপবন্ধ-গোবিন্দনগর নদী ভা ঙ নে দেবে গেছে সড়ক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিশ্বনাথের দ্বীপবন্ধ-গোবিন্দনগর নদী ভা ঙ নে দেবে গেছে সড়ক

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ০৯:৪৩:৩৭ পূর্বাহ্ন

বিশ্বনাথের দ্বীপবন্ধ-গোবিন্দনগর নদী ভা ঙ নে দেবে  গেছে সড়ক

ছবি: নিজস্ব


বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাকুন্দা (খাজাঞ্চি) নদী তীরবর্তী গ্রাম দ্বীপবন্ধ-গোবিন্দনগর, (ডরেরপার) সড়ক অংশ নদী ভাঙনের কবলে পড়েছে। ভাঙনের ফলে সড়কটি দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে কয়েকটি গ্রামের মানুষ পড়েছেন সীমাহীন কষ্টে। 

সোমবার সরজমিন পরিদর্শন করতে গিয়ে দেখা যায়, স্কুল কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ঝুঁকি নিয়ে সড়কটি দিয়ে যাতায়াত করছেন। এলাকার ৫টি গ্রামের পাশ ঘেঁষে বহমান মাকুন্দা নদী পাড়ের রাস্তাটি ভাঙনের ফলে কয়েকটি গ্রামবাসীর যাতায়াত ব্যাহত হচ্ছে। বিকল্প কোনো রাস্তাও নেই। এ থেকে উত্তরণের পথ জানা নেই কারো। দীর্ঘ দিন ধরে এই স্থানে ভাঙন থাকলেও এতোদিন পায়ে চলাচলের উপযুক্ত ছিল। কিন্তু গেল ১০ থেকে ১২ দিন ধরে ধীরে ধীরে অবশিষ্টাংশ রাস্তা দেবে গেছে। এ নিয়ে এলাকাবাসী ও স্থানীয় গ্রামবাসী এখন হতাশ। 

বিগত দিনে স্থানীয় সংসদ সদস্যের পক্ষে উপজেলা প্রশাসন ও স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় একাধিকবার এই স্থানে নদী ভাঙন রোধে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হলেও কার্যত কোনো ফল আসেনি। বড়সড় কোনো প্রকল্প বাস্তবায়ন ছাড়া এই দুর্ভোগ লাঘবের কোনো উপায় নেই বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে মানুষের চলাচল ও জনজীবন স্বাভাবিক রাখতে বিকল্প রাস্তা নির্মাণ করাই একমাত্র সমাধান বলে মনে করেন তারা। অনেকে অভিযোগ করে বলেন, এ পর্যন্ত যতো উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলোর পরিকল্পনা ও বাস্তবায়ন সঠিক হয়নি। এছাড়া নামমাত্র বরাদ্দ দেওয়া হয়েছে। যে কারণে সমস্যার সমাধান হচ্ছে না। 

৪ নং ওয়ার্ড সদস্য পঙ্কজ দাস বলেন, চলাচলের একমাত্র রাস্তা এটি। কিন্তু এখন পায়ে হেটেও যাতায়াতের উপায় নেই। দিনদিন ভাঙন বাড়ছে। পাশে থাকা বাড়িঘর রক্ষা না করলে বাসিন্দারা যাবেন কোথায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের বরাদ্দ দিয়ে হবে না। তাই উপজেলা ও সংসদ সদস্য কিংবা মন্ত্রণালয়ের পদক্ষেপ প্রয়োজন।

নদী ভাঙনের চিত্র ও ভয়াবহতা নিয়ে কথা হয় স্থানীয় দ্বীপবন্ধ গ্রামের বাসিন্দা মো. মাহমুদ আলী, মিজানুর রহমান ও ছমরু মিয়ার সাথে। তারা জানান, বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন ও বিপদগ্রস্ত। কেউ এই ভাঙন নিয়ে খোঁজ খবর নেন না। এতোদিন গাড়ির বদলে  কোলে-কাকে করে জরুরি রোগী নিয়ে যাওয়া যেত, এখন সেটিও করা যাচ্ছে না। 

চলাচলের স্বার্থে তারা ভাঙন রোধ ও বিকল্প রাস্তা নির্মাণ করে দ্রæত বিষয়টির সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

নদী ভাঙনের বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ জানিয়েছেন তিনি সরজমিন বিষয়টি দেখে উপযুক্ত হলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবেন। প্রকল্প এলে তা দ্রæত বাস্তবায়ন করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী