ছবি: নিজস্ব
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশী নাগরিককে আটক করেছে উৎমা বিওপি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি বর্ডার গার্ড।আটক হওয়া ব্যক্তি,সুনামগঞ্জ জেলার,সুনামগঞ্জ সদর থানার বেড়ি গাঁও গ্রামের মোঃ সাদেক মিয়ার ছেলে নুরুল গণি(২২)।
বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়,বুধবার ০৬ নভেম্বর রাত আনুমানিক ৩:২০ টায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ উৎমা বিওপির এলাকার সীমান্ত পিলার ১২৫৭/৫-এস হতে বাংলাদেশী নাগরিক মোঃ নুরুল গণি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারত অনুপ্রবেশের সময় বিজিবি টহলদল তাকে আটক করে।
আটককৃত ব্যক্তিকে বিজিবির জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গার্মেন্টসে কাজ করার উদ্দেশ্যে মানব পাচারকারীর সহায়তায় ভারতের কাশ্মীরে গমন করার জন্য সীমান্তবর্তী এলাকায় আসে। আটককৃত বাংলাদেশী নাগরিককে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মামলা দায়ের করে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান ।
জৈন্তাবার্তা / সুলতানা




