জৈন্তাপুরে ট্রাকের চাকায় পি ষ্ট হয়ে যুবকের মৃ ত্যু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ট্রাকের চাকায় পি ষ্ট হয়ে যুবকের মৃ ত্যু

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ০৫:০৫:৫৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ট্রাকের চাকায় পি ষ্ট হয়ে যুবকের মৃ ত্যু

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে সিলেট তামাবিল মহাসড়কে বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় সিলেট তামাবিল মহাসড়কের  কদমখাল নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম গুলজার আহমেদ (১৮)। সে উপজেলার দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত লামা মহাইল গ্রামের ফখরুল ইসলামের ছেলে। সে পেশায় একজন ফার্ণিচার নকশা কারিগর।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৬ নভেম্বর)  মোটরসাইকেল যোগে চাচাতো ভাইদের সাথে খালার বাড়ী কদমখাল যাচ্ছিলো নিহত গুলজার। পথিমধ্যে তামাবিল মহাসড়কের ডিবিরহাওড় লালশাপলা বিলের প্রবেশমুখে পৌছা মাত্র বিপরীত দিক হতে আসা বালু বোঝাই একটি ট্রাকের ( ঢাকা মেট্রো -ট- ২০-১৫৭১)সাথে সংঘর্ষ হলে বাইকের পিছনে বসা গুলজার বাইক থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়

দূর্ঘটনার পর বাইকে থাকা অপর দুইজনকে স্হানীয়রা উদ্ধার করে। বর্তমানের তাদের অবস্থা স্থিতিশীল। এ সময় মহাসড়কের দুইপাশে তীব্র যানযটের সৃষ্টি হয়।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দূর্ঘটনা কবলিত বাইকটি উদ্ধারের পাশাপাশি ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

তিনি জানান নিহতের ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে পুলিশ। বর্তমানে তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী